

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ১০ মার্চ ২০২৩
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, নারীদের বঞ্চিত করে অবহেলা করে সমাজ ও জাতির জন্য কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। সকল কাজে মেয়েরা এগিয়ে আসতে হবে। এসমাজের দায়িত্ব শুধু পুরুষরা নিয়েছে তা ঠিক নয়।
শুক্রবার দুপুরে মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, আওয়ামীলীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনসহ অন্যরা।







