

জা্হাঙ্গীর আলম ইমরুল :
রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর আয়োজনে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার কুমিল্লা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট (৩২৮২) গভর্ণর ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
উক্ত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন জিআইএমটি কুমিল্লার সহকারী অধ্যাপক ড়াঃ বনশ্রী সাহা। সরকারী মহিলা কলেজের শতাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করে নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক অভজ্ঞতা অর্জন করেন।
মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মশালাটি পরিচালনা করেন ক্লাবের আইপিপি রোটারিয়ান অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম মজুমদার।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট (৩২৮২) সাবেক গভর্ণর আবু ফয়েজ খান চৌধুরী, কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার পিপি সামিনা ইসলাম, এসিস্ট্যান্ট গভর্ণর পিপি অধ্যাপক নুরুর রহমান খান।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি নাসিরুল ইসলাম মজুমদার, রোটারিয়ান জাহানারা আক্তার কলি, রোটারিয়ান মোঃ মশিউর রহমান, রোটারিয়ান ডাঃ আবু সায়েম আনসারী, রোটারিয়ান রবিউল হক, রোটারিয়ান এড.শাহ মোঃ ইমরান মজুমদার এবং সামাজিক সংগঠন ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল প্রমূখ।







