গৃদকালিন্দিয়া হাজেরা-হাসমত কলেজ কেন্দ্রে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা চলা শুরু

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া হাজেরা-হাসমত ডিগ্রী কলেজ কেন্দ্রে চলমান এইচ এইচ সি পরীক্ষা নকল মুক্ত পরিবেশে শুরু হয়েছে বৃহস্পতিবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্যদিয়ে। এর আগে নকলসহ কলেজের পিওন আটক হওয়া ও এক মাসের দন্ড দেওয়ার পর পরীক্ষা সংশ্লিষ্ট ও প্রশাসন নড়েছড়ে বসেছে।

বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুন্নাহার জানায়, আজ নকল মুক্ত ¯ভাবাবিক পরিবেশে পরীক্ষা চলছে। তিনি আরোও জানান, প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে হল সংশ্লিষ্টরা আরোও আন্তরিক হলে এ কাজটি আরোও সহজে করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান,এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৭০ জন। আমরা নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিচ্ছি।

You might like