মাদরাসা শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ফরিদগঞ্জ কেরোয়াবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

 মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জের গাজীপুর আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী বখাটে শাওন কর্তৃক দশম শ্রেনীর মেধাবী ছাত্র হাফেজ সাজেদুল ইসলামকে ছুরিকাঘাতে হামলার প্রতিবাদে উপজেলার কেরোয়াবাসীর উদ্যোগে মজিদিয়া মার্কেটের সম্মুখ সড়কে (২৫ আগষ্ট শুক্রবার) বিকেল চার ঘটিকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঘাতক শাওনকে গ্রেফতার করে আইনের মুখোমুখি না করলে কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এবং পুলিশ তাকে গ্রেফতার করতে ব্যার্থ হলে ফরিদগঞ্জ থানা ঘেরাও এর কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও মন্তব্য করেন তারা। এছাড়াও ঘটনার কথা একদিন বিলম্ব করে প্রশাসনকে জানানোর অপরাধে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে দায়ী করেন তারা। ঘাতককে পলাতক থাকতে সহায়তা না করার অধ্যক্ষের প্রতি হুশিয়ারও করতে দেখা যায় বক্তাদেরকে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, এলাকাবাসীর মানববন্ধনের সংবাদ পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত হয়েছি। তিনি আরো বলেন, ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে। আসামিকে আটকের জন্য পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এছাড়াও শাওনকে আটকে এলাকাবাসীর সহায়তা কামনা করে বলেন, যেখানেই ঘাতককে দেখতে পাওয়া যাবে প্রয়োজনে তাকে ধরে সেখান থেকেই থানা পুলিশকে অবগত করার জন্য বিশেষ অনুরোধও জানান তিনি।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, মোঃ মোবারক পাটওয়ারী, মোঃ সাগর হোসাইন, মোঃ সালাউদ্দিন, মোঃ আবু মৃধা প্রমুখ।

You might like