ফরিদগঞ্জ যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩০

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০-৪০ জন আহত হয়েছে।

২৬ আগস্ট শনিবার বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা বাজারস্থ শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে যুবদলের সম্মেলন কক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় সকল পর্যায়ের নেতাদের সামনেই বেশ কিছু ককটেল বিস্ফোরণ হয়। এরপর উভয়ের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হামলার ঘটনায় ঘটে।

যুবদলের নেতাকর্মীরা জানান, হঠাৎ সম্মেলনকে ঘিরে ককটেল বিস্ফোরণ ও চেয়ার ছোড়াছড়িইট পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে কমপক্ষে ৩০জনকে রক্তাক্ত জখম করে। পৌর কমিটির সভাপতি প্রার্থী দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলায় এ ঘটনা ঘটে।

অহতদের মধ্যে মনির, মুরাদ, আরিফ, মোজাম্মেল, হাসান, আলম, রুবেল, জামাল মাল, রাকিব হোসেন, সাইফুল, রাসেল।তাৎক্ষনিক অপর নামগুলো পেতে বিলম্ব হচ্ছে বিধায় দেওয়ার সম্ভব হয়িন। বিএনপি এ ঘটনার পর যুবদলের সম্মেলন সাময়িক স্থগিত রয়েছে। হামলার ঘটনার পর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা ছুটাছুটি করতে দেখা যায়।

You might like