ফরিদগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের যোগদান

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে অফিসার ইনচার্জ হিসেবে মোঃ সাইদুল ইসলাম যোগদান করেছেন। এর আগে তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় অফিসার ইনচার্জ হিসাবে ছিলেন। মোঃ সাইদুল ইসলাম এর বাড়ি বরিশাল জেলায়।

রোববার (১০সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ থানায় দায়িত্বভার গ্রহণের জন্য উপস্থিত হলে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল সহ পুলিশ অফিসাররা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

You might like