

মো:মহিউদ্দিন :
চাঁদপুরের ফরিদগঞ্জের লতিফগঞ্জ ফাযিল মাদ্রাসায় মঙ্গলবার বিকেলে এক অভিভাবক সমাবেশ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি মো:হেলালে আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বুলবুল আহমেদ, গভর্নর বডির সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো:ইলিয়াছ বেগ,মাদ্রাসার অধ্যক্ষ মাও:মো:আমির হোসেন,সাবেক অধ্যক্ষ মাও:আবদুল মান্নান খান,সহকারি অধ্যাপক মো:মহিউদ্দিন, মাও:একেএম রুহুল আমিন, গভণিং বডির সদস্য মো রাশেদ হোসেন, মাও:ইসমাইল, রাসেদ,মো:আলম মীর,বাজার সভাপতি বোরহানউদ্দিন,সেক্রেটারী মহসিন মোল্লা প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরোও যত্নবান হতে হবে। বিভিন্ন সমস্যা সমাধানে দূত উদ্দেগ নিতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক নাহিদ হাসান ।







