

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুর ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরীয়া ওল্ডস্কিম দাখিল মাদ্রাসার সুপার আবুল বাশারের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে।

১৮ সেপ্টেম্বর সোমবার ওই ছাত্রীর ভাই আরমান হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
সরজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার মাদ্রাসার সুপার আবুল বাশার মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীদের তৃতীয় প্রিয়ডে কোরআন বিষয় পড়াতে গিয়ে ক্লাশ রুমেই ওই শিক্ষার্থীকে শাসনের চলে স্পর্শকাতর স্থানে হাত দেয়। এরপর দিন রবিবার ও বিভিন্ন ভাবে তাকে শ্লীলতাহানির করার চেষ্ঠা করে এ সময় ওই ছাত্রী সুপারের হাত থেকে নিস্তার পেতে সরে যাওয়ার চেষ্টা করলে সুপার ওই ছাত্রীকে বেত্রাঘাত করেছে।
এ বিষয়ে ওই শিক্ষার্থী জানায়, প্রতিদিনের ন্যায় আমি মাদ্রাসায় আসি। কোরআন বিষয়ের ক্লাস নেওয়ার জন্য মাদ্রাসার সুপার হুজুর ক্লাসে আসে। পড়া নেওয়ার সময় হুজুর আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়, আমি সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি আমার দিকে আসে ও মারধর করে। তিনি আমার পিঠে চাপ দিয়ে ধরে রাখে। আমি এ ঘটনার বিচার চাই।
মাদ্রাসার অন্যান্য শ্রেনীর ছাত্রীদের সাথেও একই আচরণ করেন বলে কয়েকজন শিক্ষার্থী জানায়। শিক্ষার্থীদের মধ্যে রায়হান,জিহাদ ও মাহদী জানায়, সুপার হুজুর বিভিন্ন সময় সুযোগ ফেলেই ছাত্রীদের সাথে অশোভন আচরন করেন।আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও সুপারের পদত্যাগের দাবী জানাই।
শিক্ষার্থীর ভাই আরমান হোসেন জানান, সুপারের আচরনের বিষয়ে আমার ছোট বোন মাকে অবহিত করে। মা আমাকে বিষয়টি জানালে আমি এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবী করছি।
মঙ্গলবার মাদ্রাসার সুপার আবুল বাসার জানান, ক্লাশে ওই মেয়েটি পড়া দিতে পারেনি বিধায় তার হাতের বাহুতে একটি থাপ্পড় দিয়েছি। পরের দিন পড়া কেউ না পারায় সবাইকেই একটি করে বেত্রাঘাত দিয়েছি। তিনি আরোও জানান,শিক্ষার্থীদের মোবাইল ফোন জব্দ করায় অধিকাংশ শিক্ষার্থী আমার উপর ক্ষুদ্ধ হয়। তাছাড়া মেয়েটির একটি ছেলের সাথে সর্ম্পক থাকায় সে সহ আমার সম্মান হানীর জন্য বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে অভিযোটি দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ জানান,মঙ্গলবার অভিযোগের প্রেক্ষিতে তদন্তে গিয়ে মাদ্রাসা সুপারের দোষ পাওয়া গেছে। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, এ বিষয়ে আমি বিভিন্ন মাধ্যমে শুনছি। তবে আমার নিকট অভিভাবকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তিনি আরোও জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে করণিয় বিষয়ে চিঠি দেওয়ার পর আমি কমিটির সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।







