কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর বাড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে হামলা, আহত ৭

জাহাঙ্গীর আলম ইমরুল :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলার লাকসাম পৌরসভার গাজীমুড়া কামিল মাদ্রসার মাঠে আব্দুল মান্নানের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

এসময় হামলা চালিয়ে কুপিয়ে ৭ জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠে। এসংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে বাড়ির সামনে ইটপাটকেল এবং বাড়ির ভেতর ঘরের মেঝেতে রক্তের ছোপ দেখা যায়।

এ ঘটনায় আব্দুল মান্নান সমর্থিত আওয়ামী লীগের কর্মী ফারুক, রাশেদ, শাহজান, মনিরসহ সাতজন গুরুতর আহত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীমুড়া আলিয়া মাদ্রাসা মাঠে মিলাদ ও বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন আবদুল মান্নান।

বিকালে স্থানীয় সরকার মন্ত্রীর অনুসারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দাবিদার জাহাঙ্গীর আলম, লাকসাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব খান এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ খানের নেতৃত্বে শতাধিক লোক মাদ্রাসার ফটকে তালা দেন। এ সময় আবদুল মান্নান তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে আবদুল মান্নানের বাগ্‌বিতÐা হয়। বেলা সাড়ে তিনটার দিকে সেখানে হামলা হয়। এতে আহত হয়েছেন ৮জন। হামলার সময় রামদা দিয়ে মনির হোসেন নামের একজনের হাত ও পা কুপিয়ে জখম করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রার্থী। বৃহস্পতিবার সকালে ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠান করি।

বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করি। এ সময় স্থানীয় সরকার মন্ত্রীর অনুসারী জাহাঙ্গীর, শিহাব ও স্বাধীনের নেতৃত্বে শতাধিক লোক আমার এলাকার লোকজনের ওপর হামলা করেন। তাদের সাথে ছিলো খালি গায়ে ও মুখোশ পরা লোকজন। হাতে ছিলো রামদা, চাইনিজ কুড়াল। মনির নামের এক হকার অনুষ্ঠান দেখতে আসেন। তাঁকে কোপানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ’

বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে আমার বাড়ির পাশে মাদ্রাসার মাঠে একটি আলোচনা সভা করেন স্থায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে আমি উপস্থিত হলে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালানো হয়। আবদুল মান্নান অভিযোগ করে বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের অনুসারীরা এ হামলা চালিয়েছেন বলে তিনি দাবি করছেন।

এ ঘটনার অভিযুক্ত জাহাঙ্গীর, শিহাব ও সাইফের মুঠো ফোনে বার বার কল দিও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়া বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবক লীগের জাহাঙ্গীরকে প্রথমে মান্নান মারধর করে। এরপর সেখানে ঝামেলা হয়েছে বলে শুনেছি। খবর নিয়ে বিস্তারিত বলতে পারবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নানের কর্মসূচিতে হামলার অভিযোগ নিয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

You might like