চাঁদপুর পর্যটন দিবসের পিঠা মেলায় বাহারী খাবার নিয়ে বিজয়ীর অংশগ্রহণ

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ সেপ্টেম্বর) চাঁদপুর বড়স্টেশন মোলহেড প্রাঙ্গনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩, বিশ্ব পর্যটন দিবস, এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভাসহ নারী উদ্যোক্তাদের তৈরি পিঠার মেলা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

উক্ত মেলায় চাঁদপুরের নারী উদ্যোক্তাদের সংগঠন বিজয়ীসহ আরও কয়েকটি নারী সংগঠন অংশগ্রহন করেন। বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক তত্ত্বাবধায়নে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি পটলের সন্দেশ, ক্ষীরের সন্দেশ, নারকেলের সন্দেশ, তিলের সন্দেশ, নারকেল ক্ষীর নাড়ু, মোয়া, খই মোয়া, তীলের সন্দেশ, নারকেলের নাড়ু,সভেনিলা কেক, চকলেট কেক,পুডিন কেক, কাপ কেক, জার কেক, কুচা সন্দেশ, ক্ষীর পাটিসাপটা, মুগপাকন পিঠা, নারকেল পুলি,চিকেন ঝাল পুলি, মালপোয়া, চিকেন মোমো, সিমফুল পিঠা, লিচি পিঠা, নারকেল সাজ পিঠা, ডিমের পিঠা, ডালের হালুয়া, তিল পুলি,চিকেন নুডুলস, এগ পাস্তা, পুডিং, পায়েস,পাটিসাপটা পিঠা, চিকেন স্পাইসি পাস্তা,ডিম চপ,পিৎজা,লাড্ডুসহ ৫০টির বেশি বিভিন্ন আইটেমের নানা রকম বাহারী খাবার নিয়ে অংশগ্রহণ করেন।

You might like