

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক মো: আবু সুফিয়ান (২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার। শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

জানা যায়, ঐ মাদ্রাসার শিক্ষক মো: আবু সুফিয়ান বেশ ক‘দিন ধরে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী(১০)কে বলৎকার করে আসছিল। এদের মধ্যে একজন মঙ্গলবার বাড়িতে গিয়ে মাদ্রাসায় ফিরতে অনিহা প্রকাশ করে। পরে অভিভাবকদের কাছে একপর্যায়ে সে বলৎকারের ঘটনা প্রকাশ করে। পরে বিক্ষুব্ধ লোকজনসহ মঙ্গলবার ওই শিক্ষককে তার শয়ন কক্ষে আটক রেখে পুলিশে সংবাদ দেয়। রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত আবু সুফিয়ান ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, মাদ্রাসার অন্য শিক্ষকের সাথে বিরোধের জের ধরে আমাকে ফাঁসানো হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বাড়ি শাহারাস্তি উপজেলার টামটা ইউনিয়নের আলীপুর গ্রামে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. সাইদুল ইসলাম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতার করে বুধবার তাকে চাঁদপুর পাঠানো হয়েছে।







