ফরিদগঞ্জে মোবাইল কোর্টেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হাট-বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন বেড়েই চলছে। বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আলু , পেঁয়াজ ও ডিমের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বিক্রি করছে।

মোবাইল কোর্টেও বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কাঁচা শাক-সবজির দাম অনেকটাই বেড়েছে তবে কাঁচা মরিচের দাম তুলনামূলক বেশি বেড়েছে। অস্বাভাবিক ভাবে বেড়েছে মুরগী ও মাছের দাম। মশলার বাজারও অস্থিতিশীল।

বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা সদরসহ লতিফগঞ্জ,চান্দ্রা ,রুপসা,গৃদকালিন্দিয়া,নয়াহাট ,মুন্সীর হাট, শোল্লা,রামপুর, ফিরোজপুর, কালির বাজার ,গাজীপুর বাজার ঘুরে দেখা গেছে, পিঁয়াজ ৭০/৭৫, রসূন ১৮০/২০০, আলু সাদা ৫০, আলু লাল ৪৫, ডিম (ডজন) ১৬০-১৬৫ টাকা, চিনি ১৩০, চিনি (লাল) ১৭০-১৮০, মুরি ৭০, মুরি (গিগজ) ১৬০, কাঁচা মরিছি ৩০০, কাঁচা কলা হালি ৭০/৮০ টাকা, শসা ৬০/৭০ ,কুমড়া ৪০/৪৫, ছড়া ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত, বরবটি ১০০/১১০,গাজর ১২০ , মূলা ৬০/৬৫, সিম ১৮০, ফুল কপি ১০০, পাতা কপি ৬০/৬৫, আঁকড়ি ৬০, বেগুন ৮০/১০০, লাউ (পিছ) ৬০/৮০, করলা ১০০, পটল ৬০,দুন্দুল ৭০, ছড়া ৭০, মশুর ডাল ১০০, আটা ৪০/৪৫, মাছ ছড়া মূল্যে দির্ঘদিন যাবত বিক্রি হচ্ছে। রুই ( কেজি) ৪০০-৪৫০, তেলাপি ২০০-২৫০, ফাঙ্গাস ২০০-২২০টাকা দরে বিক্রি হচ্ছে। মশলার বাজারও অনেক বেড়েছে, জিরা কেজি ৯০০/১০০০, আদা ২০০, তবে মূল্য কমেছে আটা, চিকন চালের দাম। আটা কেজি পিছু কমেছে ১৫ টাকা, চাল কেজি পিছু ৮/১০টাকা।

সাধারণ ক্রেতা ডাঃ আবুল খায়ের, ব্যবসায়ী আলম মিজি, কৃষক রেজু মুন্সী ,আঃ রশিদ,সফিক মুন্সী, ডাঃ দেলোয়ারসহ অনেকেই দাবী করে জানান, টিসিবি পণ্যের আইটেম বাড়িয়ে আরো বেশী সংখ্যক লোকের মাঝে বিক্রির ব্যবস্থা চালু করা ও বাজার মনিটরিং ব্যবস্থা আরোও জোরদার করলে বাজার দর নিয়ন্ত্রন ও সাধারণের ক্রয় ক্ষমতার নাগালে রাখা সম্ভব হবে। তাছাড়া অধিকাংশ দোকানে মূল্য তালিকা নেই আর যে ক‘য়টার রয়েছে তাও আবার হাল নাগাদ করা হচ্ছে না।

ফরিদগঞ্জ ,লতিফগঞ্জ, কালির বাজার , রুপসা, চান্দ্রা, গাজীপুর বাজারের মুদি দোকানীদের মধ্যে , মাহাবুব, শাহ আলম , আমির হোসেন , সফিক জানায়, বেশি দামে পণ্য কেনার কারণে কিছুটা বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। দোকান ভেদে একই পণ্যের বিভিন্ন দাম রাখার কারণ জানতে চাইলে তারা বলেন, আগের কেনায় ও পরের কেনায় ব্যবধান থাকায় সেটা হতে পারে।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক নূর হোসেন রুবেল ইত্তেফাককে জানান, আমাদের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। ফরিদগঞ্জের বাজার নিয়ন্ত্রণে আরোও বেশি অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলী মন্ডল জানান, বাজার দর নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত রয়েছে। তবে সাধারণ ক্রেতা পর্যায় সচেতনতা আরোও বৃদ্ধি করতে হবে। এছাড়া বাজার মনিটরিং ব্যবস্থাকে আরোও জোরদার করা হবে।

You might like