

জাহাঙ্গীর আলম ইমরুল :
কুমিল্লায় Cat’s Home বিড়ালের বাড়ি ও দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে ‘প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে “বিড়ালের র্যাম্প শো, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সিপন মিয়া।
Cat’s Home বিড়ালের বাড়ির এডমিন ও দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি, জেলা কালচারার অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন, রোটারিয়ান ফাতেমাতুজ জোহরা।
উম্মে হাবিবা হেমার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেট মোহাম্মদ ইব্রাহিম, ভেট শেখ ইসমাইল আহমেদ, ভেট মনিরুল ইসলাম খান, এসিআই এনিম্যাল হেলথ লিমিটেড, কুমিল্লার ভেটেরিনারী সার্ভিসেস অফিসার ভেট হাসিবুর রহমান সাফা, সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী, এমদাদুল হক আখন্দসহ আরো অনেকে। ৬ প্রাণী প্রেমী, ৩ প্রাণী চিকিৎসক, ১৫ গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়।
সভাপতি সাইফ উদ্দিন রনী বলেন, এই আয়োজন পোষা প্রাণীসহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য। বিনা কারনে তাদের নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা ও দুর্ঘটনায় আক্রান্ত হওয়া অসহায় প্রাণীদের উদ্ধারে একটি টিম গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।







