২৮ তারিখ দেখাইয়া বাকি খাওয়া বন্ধ করুন : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

গোলাম নবী খোকন :

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও বাংলাদেশ আওয়ামীলীগ-এর প্রেসিডিয়াম সদস্য জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি ২৮ তারিখ ঢাকায় কি হবে বলে আওয়ামীলীগকে ভয় দেখান, ফখরুল সাহেব ২৮ তারিখ দেখাইয়া বাকি খাওয়া বন্ধ করুন। আপনারা যে স্বপ্ন দেখেন, আপনাদের স্বপ্ন স্বপ্ননই থেকে যাবে।

মায়া বলেন, আওয়ামীলীগ সরকারের অধীনেই নির্বাচন হবে, সঠিক সময়েই হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। কারণ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আপনারা সকলে প্রস্তুত থাকুন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মতলবের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

২১ অক্টোবর ২০২৩ ইং রোজ শনিবার বিকাল তিন টায় ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য রেজওয়ান হোসেন খন্দকারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ-এর সদস্য জননেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী আইয়ূব আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সদস্য মনিরুজ্জামান সেন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন শরীফ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মাষ্টার, আওয়ামীলীগ নেতা ওছমান গনি মাষ্টার, মহিলা আওয়ামীলীগ নেত্রী আসমা আক্তার লাকি,আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মিয়াজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম রনি, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

You might like