বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে বিএনপি ও আওয়ামী লীগের যৌথ সংঘর্ষে বাবুরহাটে রক্তাক্ত : আহত ৩

গাজী মোঃ মহসিন :

সারাদেশে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে চাঁদপুরের বাবুরহাটে আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি সংঘর্ষে রক্তাক্তের ঘটনা ঘটেছে।

২৯ অক্টোবর রবিবার সকালে বাবুরহাট-মতলব পেন্নাই রোড হরতালের পক্ষে বিএনপির মিছিল করে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবস্থান করলে হরতালের বিপক্ষে আওয়ামী লীগ সড়কে অবস্থান নিয়ে মিছিল করলে বাবুরহাট মতলব রোডের মাথায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় এবং উভয় দলের দায়িত্বরত নেতাকর্মীদের হস্তক্ষেপের কারনে বড়ধরনের কোন প্রকার ঘটনা ঘটেনি।

তবে এর কিছুক্ষন পর বাবুরহাট বাজারে ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে, এ সময় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আহত হয়। এতে পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হোসেন শেখ, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম গাজী গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয়রা চিকিৎসার জন্য চাঁদপুর ২শ ৫০ শর্য্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

You might like