বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তাদের গেট টু গেদার অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুরের প্রথম ফ্রি প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে বিজয়ীর নারী উদ্যোক্তাদের নিয়ে গেট টু গেদার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ই নভেম্বর চাঁদপুরের অভিজাত চাইনিজ রেস্তোরাঁ পিৎজাতে সকাল ১১ টায় জমকালো এক আয়োজনে ৫০জন নারী উদ্যোক্তা নিয়ে এই মিট আপ অনুষ্ঠিত হয়। মিট আপে নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা,সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। এ সময় নারী উদ্যোক্তাদের নিয়ে সাপ্তাহিক বিজয়ী হলিডে মেলার বিষয়সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এবং বিডি কারেন্ট নিউজের সম্পাদক সহকারী অধ্যাপক শেখ মহসিন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, চাঁদপুর টু ডে নিউজ এর সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মাকসুদ আলম, জনতার চাঁদপুর নিউজ এর সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রানা, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিতিধি সাইদ হোসেন অপু চৌধুরী, সাবেক কাউন্সিলর নাসির চোকদার, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বিজয়ী এর স্বপ্নদ্রষ্টা আশিক খানসহ বিজয়ীর এডমনি মডারেটর ও ভলেনটিয়ারবৃন্দ।

আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজ ও ফটোসেশান এর মধ্য দিয়ে নতুন উদ্যোমে “বিজয়ী নারী উদ্যোক্তা” তৈরীর লক্ষ্যে কাজ করার উৎসাহ নিয়ে মিট আপের সমাপ্ত হয়।

উল্লেখ্য, ২৭ শে অক্টোবর বিজয়ী এর উদ্যোগে এবং চাঁদপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় বিজয়ী অ্যাওয়ার্ড- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ৮ শতাধিক প্রশিক্ষনার্থীকে সাটিফিকেট এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান। সফল ও নতুন নারী উদ্যোক্তা সম্মাননা, অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরন, সাংবাদিকদের সম্মাননা, আলোচনা সভা জমাকালো কনসার্ট এবং ৫০ টি নারী উদ্যোক্তাদের স্টল আর প্রায় ৩ সহস্রাধিক উপস্থিতি নিয়ে বিজয়ী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।

You might like