মাত্র ৪ মাসে কোরআনে হাফেজ কুমিল্লার ৯ বছরের সাইফ

জাহাঙ্গীর আলম ইমরুল :

মাত্র চার মাসে পবিত্র কোরআন শরীফ হিফজ করে অসামান্য কৃতিত্বের সাক্ষর রেখেছেন সাইফ মাহমুদ নামে কুমিল্লার সদর দক্ষিণের এক শিশু।

লিকলিকে গড়নের ফর্সা সাইফ মাহমুদের বয়স মাত্র নয় বছর। বাবা আব্দুল্লাহ মাহমুদ। বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামে। চার মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সে। তার এই কৃতিত্বে খুশি বাবা-মা, শিক্ষক ও স্বজনরা। তাদের আশা, সাইফ ইসলামী ব্যক্তিত্ব হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে।

জেলার চান্দিনা উপজেলাল সাতবাড়িয়ার মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী সাইফ। তার ওস্তাদের নাম হাফেজ মাসুদুর রহমান।

মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষ) হাফেজ মাওলানা মুফতি এনামুল হক বলেন, আমাদের ছাত্র হাফেজ সাইফ মাহমুদ মাত্র ১২৮ দিনে (৪ মাস ৮দিন) হিফজুল কোরআন সম্পন্ন করেছে। তার মতো ছোট্ট একটি শিশু এত অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ায় আমরা বিস্মিত ও উচ্ছ¡সিত।

সাইফের বাবা আরব আমিরাত প্রবাসী। তিনি বলেন, আমার এক ছেলে এক মেয়ে। ছেলে বড়। সাইফ মাত্র ৯ বছর বয়সে অল্প সময়ে পূর্ণ কুরআন মুখস্থের বিরল সৌভাগ্য অর্জন করেছে। এজন্য আল্লাহর নিকট শুকরিয়া জানাই। আমি আবেগাপ্লুত। পাশাপাশি মাদরাসার কর্তৃপক্ষ এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাইফ যেন ইসলাম সম্পর্কে জেনে আলোকিত মানুষ হতে পারে সেজন্য জন্য সবার কাছে দোয়া চাই।

You might like