চাঁদপুর ৩ আসনেকে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে চলছে জল্পনা কল্পনা

সাইদ হোসেন অপু চৌধুরী :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ সদর ও হাইমচর আসনে নৌকার মাঝি কে হচ্ছেন এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে নৌকা প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৭ জন।

চাঁদপুর ৩ আসনে জনপ্রতিনিধি হিসেবে গত ১৫ বছর দায়িত্ব পালন করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অভিভাবকের দায়িত্ব পালনকারী এই জনপ্রতিনিধির প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা উন্নয়ন কর্মকাণ্ড ধারাবাহিকতায় সঙ্গী হয়েছে চাঁদপুর ৩ আসন। বিগত বছরগুলোতে সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে দীপু মনির এ দুর্গ চাঁদপুর ৩ আসনটিতে। এবার এ আসনে মনোনয়ন চাচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ পাচঁ জন।

সুজিত রায় নন্দী হচ্ছেন তৃনমূল নেতাকর্মীদের সমর্থন পাওয়া দীর্ঘবছর যাবত চাঁদপুর সদর-হাইমচর এলাকার মানুষের উন্নয়নে ও কল্যানে কাজ করা সেই জননন্দিত নেতা। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে চাঁদপুরের সর্বস্তোরের মানুষের জন্য তথা, দেশবাসীর কল্যানে কাজ করে যাচ্ছেন।

এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ছাড়াও সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি, চাঁদপুর পৌরসভার দুইবারের সফল পৌর মেয়র, নির্ভীক স্বাধীন চেতা পুরুষ, ন্যায় পরায়ন, সত্য ও সততার প্রতীক নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দলের নিবেদীত প্রান, দলের জন্য যার রয়েছে অক্লান্ত শ্রম, দলের দূরদিনের কান্ডারী,দলকে সু-সংগঠিত করে রাখা ছিল যার চিস্তা চেতনা, যিনি ভাষা সৈনিক, স্বাধীনতা উত্তর দেশের গনপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ন্যায় পরায়ন ব্যাক্তিত্ব চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব মরহুম আব্দুল করিম পাটওয়ারীর জেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য জাকির হোসেন মারুফ ও মৎস্যজীবীলীগ নেতা আলহাজ্ব রেদোয়ান খান বোরহান।

১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। এ আসনটি এক কথায় বলা যায় বিএনপির একচ্ছত্র আধীপথ্যের আসন। সে বিএনপি আসনটিকে দীর্ঘ বছর পর শিক্ষা মন্ত্রী ডা;দীপু মনি ব্যাপক গনসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে পরিবর্তন ঘটিয়ে এ আসনকে আওয়ামীলীগে দূর্গে রুপদান করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ আসনে সুজিত রায় নন্দীকে মনোনয়ন দেওয়ার শতভাগ নিশ্চয়তা রয়েছে বলে প্রত্যাশা সকলের। অপরদিকে অনেকে ধারনা করছেন, চাঁদপুর-৩ আসনে নতুন প্রার্থী দেওয়ার সম্বাবনা রয়েছে, সেক্ষেত্রে দীর্ঘ বছর দলকে সুসংগঠিত করে রাখা চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ অথবা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল এ বছর মনোনয়ন পাওয়াও সম্বাবনা আশা করছেন নেটিজেনরা। এখন দেখার অপেক্ষায় চাঁদপুরবাসী তথা দেশবাসী অপেক্ষার প্রহন গুনছেন, ডাঃ দীপু মনির এ আসনটি কি ডা: দীপু মনি পাবেন,নাকি পরিবর্তন ঘটবে। কার ভার্গে রয়েছে দলীয় চূড়ান্ত নমিনেশনটি।

You might like