ফরিদগঞ্জে খাল খননে চাঁদা আদায়

ফরিদগঞ্জ সংবাদদাতা :

ফরিদগঞ্জে খাল খননে ঠিকাদার পরিচয়ে চাঁদা তুলছেন একটি চক্র । রুপসা (উত্তর) ইউনিয়নের বদরপুর মালের ভাংতি নামক স্থানে বিপি-১১ খাল খনন কাজে, খাল পাড়ে লোকজনের নিকট থেকে টাকা আদায় করেছে।

স্থাণীয় বাসিন্ধা মোহাম্মদ শরীফ হোসেনসহ অনেকে জানিয়েছে, খালের পাড়ে তাদের বসত ঘর ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছে ঠিকাদারের লোকজন। মোহাম্মদ শরীফ হোসেন জানান, আমার কাছ থেকে তারা আড়াই হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী শামিম মিয়া জানান, খালটি মেসার্স মনির হোসেন ১৫ লক্ষ টাকা ব্যয়ে পুন:খননের কাজ নেন। কাজটি চাঁদপুর সদর যুবদলের নেতা শাহজালাল মিশন পরিচালনা করছে ।

ঠিকারাদী প্রতিষ্ঠানের পক্ষে শাহজালাল মিশন বলেন, কাজটি আমাদের ছোট ভাইদের নিয়ে দেওয়া হয়েছে, কেউ টাকা নিয়ে থাকলে ব্যাবস্থা নেওয়া হবে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কাছে কাজেন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকদের কারণে উন্নয়ন প্রকল্পগুলো ব্যাহত হয়। নেগেটিভ নিউজ করলে সমস্যা হয় বলে জানান।

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like