আগামী নির্বাচনে ফরিদগঞ্জে বিএনপির বিশাল বিজয় নিশ্চিত করণে কাজ করা : এমএ হান্নান

মোঃ মহিউদ্দিন :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি মাঠে উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক মঞ্জিল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহŸায়ক এম এ হান্নান।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনসভায় শুধুমাত্র লোক দেখানোর জন্য ভাড়া করে লোক নিয়ে আসার দিন শেষ। এখন প্রতিটি নেতাকর্মীকে জনগণের ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১দফা ও তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন হবে, ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বার্তা দিয়েছেন। আজকের এই জনসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর ইউনিটের জনসভা সম্পন্ন হলো। দলের কে কি করেছেন, তার সবই আমার জানা রয়েছে। আগামী নির্বাচনে ফরিদগঞ্জে বিএনপির বিশাল বিজয় নিশ্চিত করণে কাজ করা।

পৌর বিএনপির আহŸায়ক আমানত হোসেন গাজীর পরিচালনায় বিশেষ অতিথি চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সফিউল বাশার মুকুল পাটওয়ারী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. নাহিদুল ইসলাম নাহিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ। আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল, উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, মহসীন মোল্লা, ফারুক আহমেদ খান, মাসুদ বেপারী, নজরুল ইসলাম নজু, আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আরিফুর রহমান পাটওয়ারী পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্মআহŸায়ক জামাল হোসেন প্রমুখ।

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like