
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায়কে কেন্দ্র করে সমাজের খেটেখাওয়া মানুষগুলোর নাভিশ্বাস অবস্থায়। দেশব্যাপি এমনসব বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

এমনই একজন প্রবাসী মোশারফ হোসেন। তিনি তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়ায় সাড়ে তিন’শ হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করছেন ত্রাণসামগ্রী।
মঙ্গলবার দুপুরে এসব ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবীর কমান্ডার।
এসময় তিনি বেশ কয়েকজন বিপন্ন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে এরশাদ আলী ভিডিআর, ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, রুহুল আমীন, রিমন মিয়া, জাবেদ, তুহিন হাসান উপস্থিত ছিলেন।
তারা জানান, পর্যায়ক্রমে এসব ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হবে। প্রবাসী মোশারফ হোসেনের মতো সমাজের সকল বিত্তবানরা এভাবে দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা কবীর কমান্ডার।








