মোংলায় গৃহবধূকে গণধর্ষণ, তিন বন্ধু গ্রেফতার

নিউজ ডেস্ক :

মোংলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। গত ১৭ এপ্রিল রাতে পৌর শহরের কুমারখালীর শেরে বাংলা সড়ক এলাকায় রুবেল ব্যাপারীর বসতঘরে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে মোংলা থানায় মামলা হয়েছে। মামলার পর তিন জনকে গ্রেফতার করে শুক্রবার (২৪ এপ্রিল) আদালতে পাঠায় পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, কুমারখালী এলাকার দুলাল নামে এক ব্যক্তি বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো শহরতলীর তাহেরের মোড় এলাকার বিভিন্ন বাড়িতে কাজ করা ২৬ বছরের ওই গৃহবধূক বিয়ের কথা বলে ওই গৃহবধূকে বন্ধু রুবেল ব্যাপারীর বাসায় ডেকে আনে দুলাল। সেখানে দুলালসহ অন্য বন্ধুরা মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে এ ঘটনা স্বজনদের জানালে তাদের পরামর্শে বৃহস্পতিবার রাতে রুবেল ব্যাপারী, দুলাল শেখ, সোহেল জোমাদ্দার, রবিউল শেখ ও শুভকে আসামি করে ওই গৃহবধূ মোংলা থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর রাতেই রুবেল ব্যাপারী, দুলাল শেখ ও সোহেল জোমাদ্দারকে গ্রেফতার করে পুলিশ।

You might like