ফরিদগঞ্জে অঞ্জলী দাস নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে অঞ্জলী দাস (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে মঙ্গলবার (২১ জুলাই) রাতে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের ধোপা বাড়িতে এ ঘটনা ঘটে ।

স্থানীয় লোকজন জানায়, খাজুরিয়া গ্রামের ধোপা বাড়ির প্রয়াত ইন্দ্রজিৎ দাসের বিধবা স্ত্রী অঞ্জলী দাসের ছোট বোন পূর্ণিমা ও বোনের জামাতা খোকন লক্ষ্মীপুর থেকে বিকালে নিহতের বাড়িতে বেড়াতে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। কোথায় গেছে এই বিষয়ে আশপাশের লোকজনের কাছে জানতে চায় আশপাশের লোকজন জানান গত সোমবার দুপুরের পর থেকে ঘরের দরজা তালা বন্ধ অবস্থায় দেখতে রয়েছে।

পরে ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের ভিতরে বিছানার উপর অঞ্জলীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান।
তার স্বামী ইন্দ্রজিৎ গত এক বছর পুর্বে মারা যান।

স্থানয় ইউপি সদস্য শাহআলম জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছেন। লাশের অবস্থান দেখে মনে হয়েছে, দুবৃত্তরা ওই বৃদ্ধাকে ধর্ষণ শেষে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থে যায়। এছাড়া চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল আফজাল হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেছে। স্পর্শকাতর হওয়ায় পিবিআই এর বিশেষ টিমকে ঘটনাস্থলে বলা হয়েছে।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান,গলাকেটে হত্যার ঘটনা শুনে তারা ঘটনাস্থলে গিয়েছেন। লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

You might like