

মোঃ নিয়াজ, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক মাষ্টার কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালিষ্ট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার তার রোগ মুক্তি কামানায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মাষ্টার একজন হাইস্কুলের শিক্ষক ছিলেন। তিনি চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকুরী থেকে অবসর নেন।

জানা যায়, তিনি স্বাধীনতার পরবর্তীকাল ৪৫ বছর চরভদ্রাসন উপজেলার আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।তার পিতা শহীদ শেখ সৈয়দ আহমেদ ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে নিহত হন।এছাড়া তিনি গাজিরটেক ইউনিয়নের ৩ দফা চেয়ারম্যান নির্বাচিত হন।
তার বড় ছেলে শেখ সাজ্জাদ হোসেন জানান,সারাজীবন আমার বাবা দেশ ও দলের জন্য সংগ্রাম করেছেন। তার রোগ মুক্তির কামনায় সবার কাছে দোয়া কামনা করেন।








