ফরিদগঞ্জে আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা:

ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

৭ নভেম্বর রাতে ও ৮ নভেম্বর দিনে ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে।

অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্ল্যাহর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে উ‍‌‌পজেলার বিভিন্ন ইউনিয় হতে ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম (৬০), পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম খান (৫৫), একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. সুমন খাঁন (৪০), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইউসুফ সর্দার (৩১), সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাকরাওয়াত হোসেন কাকন (৫০), গুপ্টি পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হারিছুজ্জামান (৪১) এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খায়ের ভূঁইয়া (৫০),মোঃ খালেদ খাঁন(৪৩), পিতা- লোকমান খাঁন, মোঃ জাকির খাঁন বাবু(৫০), পিতা- মৃত আব্দুল মমিন খাঁন, হেফজুল বারী মোল্লা(৪৮), পিতা- মৃত মফিজ উদ্দিন মোল্লা, মোঃ সোহাগ হোসেন(৩৮), পিতা- মৃত আব্দুল মান্নান, মোঃ রহমত উল্যা ভুঁইয়া(৫৫), পিতা- মৃত ছেলামত উল্যা ভুঁইয়া, আনোয়ার হোসেন মানিক(৪৬), পিতা- মৃত আবদুর রহমান, আরাফাত হোসেন শান্ত(২৭), পিতা- জহিরুল ইসলাম, মোঃ আছিবুর রহমান হৃদয়(২৮), পিতা- বেলায়েত হোসেন,

পুলিশ সূত্র জানায়, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ গ্রেফতার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত: রোববার, ০৮ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy