ঢাকার দোহারে জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে প্রতিযোগি বাছাই

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :

ঢাকার দোহারের উপজেলা পরিষদ প্রাঙ্গনে মহামারী করোনা পরিস্থিতির কারণে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ভাচ্যুয়াল মিডিয়ার মাধ্যমে প্রতিযোগি বাছাই ও সংগ্রহ করা হয়েছে।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এই সকল প্রতিযোগিদের বাছাই করা হয়েছে। ১৩ই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে এই প্রতিযোগিদের বাছাই করা হয়েছে।

এ সময় বিচারকের দায়িত্বে ছিলেন হেলেনা আক্কাস (সাবেক শিক্ষিকা শিল্পকলা একাডেমি), নিলুফা ইয়াসমিন (প্রধান শিক্ষিক ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), রতন ডি কস্তা ( দোহার শিল্পকলা একাডেমি), শামসুন্নাহার (সহঃ শিক্ষিক মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ কবির হোসেন (শিক্ষক নৃত্য বিভাগ, দোহার শিল্পকলা একাডেমি)। প্রতিযোগিতা
পরিচালনার দায়িত্বে ছিলেন আবুল কাশেম মিয়া, মোঃ সাহাবউদ্দিন চোকদার।

সার্বিক সহযোগিতা করেছেন মোঃ মারুফুল ইসলাম ( প্রাথমিক সহ উপজেলা শিক্ষা অফিসার) ও দোহার উপজেলা শিল্পকলা একাডেমী। সার্বিক তত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।

 

You might like