নবীগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা ছাত্রলীগের পুষ্পমাল্য ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

হবিগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ তারপর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ আগস্ট শনিবার সকাল ১০ঘটিকার সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সাল তালুকদার এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু’র নেতৃত্বে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সাল আহমেদ তালুকদার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল, ১২নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুজাহিদ আহমেদ জিহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা শুভরত মুন্না,আরিফুল ইসলাম প্রমি,তারেকুল ইসলাম, রনি রায়,তারেক আহমেদ, সালাউন,রেদুয়ান, পারবেজ,মিজানুর রহমান, ১২নং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল সরকার প্রমুখ।

You might like