
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় মর্জিনা আক্তার (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত মর্জিনা আক্তার যশেরআব্দা খাদ্যগোদাম সড়ক এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


পুলিশ জানায়, নিহত মর্জিনা আক্তারের ছেলে এমরান হোসেনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রুবেলের। এর জের ধরে রাতে রুবেল একটি ছুরি নিয়ে এমরানের ঘরে যায়। এ সময় এমরানকে না পেয়ে তার মা মর্জিনাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে। পুলিশ ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখছে। ঘাতক রুবেলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।











