স্ব-পদে বহাল হলেন ইউপি চেয়ারম্যান মুখলিস

খায়রুল ইসলাম :

সকল জল্পনা কল্পনা কাটিয়ে আবারো নিজ দায়িত্ব বহাল এর নির্দেশ পেয়েছেন চেয়ারম্যান মুখলিস মিয়া।

শায়েস্তাগঞ্জ উপজেলা ৭ নং নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলেস মিয়াকে চাল অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত রেখে পূর্ণ বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই চেয়ারম্যান মুখলিস মিয়ার বলে জানিয়েছেন তার সিনিয়র আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম ।

চাল বিতরণে কোন ধরনের অনিয়ম হয়নি এর বৈধতা চ্যালেঞ্জ করে চেয়ারম্যান মুখলিস হাইকোর্টে রিট আবেদন করেন।

প্রাথমিক শুনানি নিয়ে (১৮ আগস্ট) এর বৈধতা প্রমানিত হয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুলসহ সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে পূর্ণ বহাল এর নির্দেশ দেয়া হয়।

গত ২৫ জুলাই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে প্রেরণ করে প্রায় এক সপ্তাহ কারাভোগের পর জেলা জজ আদালত থেকে নির্দোষ প্রমানিত হয়ে স্থায়ী জামিনে বীরত্বের সাথে মুক্তি পান তিনি।

এ বিষয়ে ৭ নং নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিস মিয়া জানান, আমার পদ ফিরে পাওয়ায় আমি খুশি, নুরপুর ইউনিয়ন বাসীকে বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার সাথে থাকার জন্য, তিনি আরো জানান জীবনের শেষ সময় পর্যন্ত যেন সত্যের সাথে নুরপুর ইউনিয়ন বাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

You might like