পঞ্চগড়ে কুখ্যাত ডাকাত রুবেল গ্রেফতার

এন এ রবিউল হাসান ল্লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে কুখ্যাত ডাকাত সুলতান রুবেল (৪৫) কে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। সে ১১টি ডাকাতি মামলার পলাতক আসামী ছিল।

পঞ্চগড় জেলা শহরের সিএন্ডবি মোড় এলাকার আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিনের আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বোদা উপজেলার মাড়েয়া বেতবাড়ি গ্রামের ইমান আলীর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ওই আম বাগান থেকে ডাকাত সুলতানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমদ ডাকাত সুলতানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সে এলাকার একজন কুখ্যাত ডাকাত। পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় তার বিরুদ্ধে ৭টি ডাকাতি ও ৪টি চুরি মামলা রয়েছে। তাকে অনেকদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালা ছিল পুলিশ।

You might like