শ্রীবরদীতে পুলিশ সুপারের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

মো. জাকারিয়া খান জাহিদ,স্টাফ রিপোর্টার:

করোনায় আক্রান্ত শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) ও তার পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় শ্রীবরদীতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শ্রী কৃষ্ণ চৈতন্য মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে ওই বিশেষ প্রার্থনা করা হয়।

এসময় কোভিড-১৯ প্রতিরোধে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম’র বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও মানবিকগুণ তুলে ধরে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বন্দে আলী, বিশিষ্ট ব্যবসায়ী জয়ন্ত কুমার দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি সুশান্ত কুমার সোম মনা, সাধারণ সম্পাদক দীলিপ কুমার।

বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পন্ডিত রবীন্দ্রনাথ বিশ্বাস।

এসময় শ্রীবরদী থানার এসআই মুফাখখির উদ্দিন, স্থানীয় সাংবাদিক ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

 

You might like