দোহারের কয়েকটি ইউনিয়ন পরিষদে শিশু খাদ্য বিতরণ 

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকা জেলার দোহার থানার কয়েকটি ইউনিয়ন পরিষদ এ চলমান বন্যাদুর্গতদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দোহার উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

২০ আগষ্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে এই সকল খাদ্য বিতরণ করেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন। আলমগীর হোসেন বলেন চলনান বন্যা পরিস্থিতির মাঝে আমাদের খাদ্য বিতরণ অব্যাহত থাকবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে একটি লম্বা হায়াত দান করেন। কেননা মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে থাকলে দেশের কোন মানুষকে না খেয়ে মারা যেতে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ,দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মুকসুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নান, বিলাশপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা সহ আরো অনেকে।

You might like