দোহারে খামারিদের মাঝে পশু খাদ্য বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলা পরিষদে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ বন্যাদুর্গত অসহায় খামারিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গো খাদ্য বিতরন করা হয়েছে।

২০ আগষ্ট রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদে এই সকলে গো খাদ্য বিতরন করেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।

গো খাদ্য বিতরন অনুষ্ঠানে চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন আমাদের সংসদ সালমান এফ রহমানের পক্ষ থেকে আমরা এান সহায়তা করে যাচ্ছি। তার ব্যাক্তিগত ও সরকার এর এান আমরা গরীব দের ঘরে পৌঁছে দিচ্ছি। তার ই ধারাবাহিকতায় আজ প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত গো খাদ্য বিতরন করছি।

আমি আমাদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানান কেননা তারা করোনা উপেক্ষা করেও জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।

কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

You might like