দোহারে বাংলাদেশ নৌ বাহিনীর ত্রাণ বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি

ঢাকা জেলার দোহার থানায় বাংলাদেশ নৌ বাহিনীর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেন বাংলাদেশ নৌ বাহিনী।

২০ আগষ্ট রোজ বৃহস্পতিবার দুপুরে প্রায় ৪২০ টি পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর কমান্ডার সোলাইমান কবির, উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, বিলাশপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা সহ আরো অনেকে।

You might like