

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :
ঢাকা জেলার দোহারে থানার উওর জয়পাড়া কুঠিবাড়ী (চাঁদের হাট) মন্জিলে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে অনেকে ঘরের কোনে বসে আছে আর ঠিক সেই সময় ডা. এম, জালাল উদ্দীন মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় রোগীদের পাশে।
তারই ধারাবাহিকতায় আজ ২১ আগস্ট রোজ শুক্রবার সকাল ০৮ টা হতে দুপুর পর্যন্ত উপজেলার উওর জয়পাড়ায় ডাঃ এম জালাল উদ্দীনের বাস ভবনে নিজ উদ্দ্যোগে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদর্শন করেছেন।
ক্যাম্পের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।
এ সময় ফিরোজ মাহমুদ বলেন, ধন্যবাদ জানাই ডাঃ এম জালাল উদ্দীনকে তার এই চমৎকার আয়োজন করার জন্য। আমি সব সময় এই ধরনের আয়োজনের সাথে থাকতে চাই এবং সাথে আছি।
তিনি আরো বলেন, মহামারী করোনা থেকে মুক্তি পাবার জন্য আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন। আপনারা এই বয়সে নিয়মিত চেকআপে থাকবেন।বিভিন্ন নিয়ম মেনে চললেই এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
ক্যাম্প সফল করার জন্য সহযোগিতা করেছেন ডাঃ এম জালাল উদ্দীন-এর সহধর্মিণী সমাজ সেবিকা ইসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন জয়পাড়া পাইলট স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক, দোহার পৌরসভার সাধারণ সম্পাদক মাইনুল, হামিদ, রাশেদ খান সহ আরো অন্যান্যরা।
প্রকাশিত : ২১ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ০১ মুহররম ১৪৪২ হিজরি, শুক্রবার











