স্বরূপকাঠিতে খাল থেকে সব্জি বিক্রেতার লাশ উদ্ধার

মোঃ মাসুদুল আলম অপু, স্বরুপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠির মাদ্রা বাজার পাশ্ববতী খাল থেকে নির্মল মিস্ত্রী নামে (৭০) এক সব্জি বিক্রেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে মাদ্রা মন্দির সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, ইদিলকাঠি গ্রামের মৃত ক্ষিরোদ মিস্ত্রীর ছেলে নির্মল মিস্ত্রিী মাদ্রা বাজারে শাক সব্জি বিক্রি করতেন। তিনি নৌকায় করে সব্জি সংগ্রহের জন্য বিভিন্ন মোকামে যেতেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, বৃদ্ধ মানুষ, অসুস্থও ছিলেন। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর অপমৃত্যু মামলা রজু করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

প্রকাশিত : ২১ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ০১ মুহররম ১৪৪২ হিজরি, শুক্রবার

 

You might like