ভোলার ১৫ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

ভোলা প্রতিনিধি :

ভোলার ইলিশা পয়েন্টের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যাওয়ার ৩ দিন পরও মেরামত না করায় দফায় দফায় জোয়াঢ়ে অন্তত ১৫ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

এসব এলাকার মানুষ হাঁস-মুরগি, গবাদি পশু, পুকুরের মাছ আর ক্ষেতের ফসল হারিয়ে মানবেতর জীবন-যাপন করছে। ভূক্তভোগী মোঃ এরশাদ, শামিম ও রোজিনা বেগমসহ অন্যানরা জানান, তাদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চলছে। রাস্তা-ঘাট ভেঙ্গে যাওয়ায় চলাচল বিঘিœত হচ্ছে। দিন দিন তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান জানিয়েছেন, বাঁধের ভেঙ্গে যাওয়া এলাকায় গভীর গর্তের সৃষ্টি হওয়ায় মেরামত করতে দেরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দু-এক দিন সময় লাগতে পারে।

এদিকে অস্বাভাবিক জোয়াঢ়ের পানিতে ভোলার ঢালচর, কাজিরচর, মাঝেরচর ও চর নিজামসহ নি¤œাঞ্চল ৮ থেকে ১০ ফুট পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার শতাধিক গবাদি পশু পানিতে ভেসে গেছে। মারা গেছে অন্তত ২০ টি।

You might like