ভোলায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ শুরু

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিনিধি  :
বাঁধ ভাঙ্গা জোয়ারের তান্ডবে ক্ষতিগ্রস্ত ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। এর অংশ হিসাবে বাঘার হাওলা গ্রামের সহ¯্রাধিক ব্যক্তিকে চিড়া, গুড় ও মুড়ি দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, বাঁধ ভাঙ্গা জোয়ারে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার প্যাকেট শুকনো খাবার ও ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভুক্তভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ-আল মামুন ও ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ।

You might like