

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় সদর বাজারের রাস্তা খুবিই বেহাল দশা। এতে চরম দুর্ভোগে এলাকাবাসী রাস্তা দিয়ে যাতায়াত করতেছে। প্রতিনিয়ত রাস্তায় দুর্ঘটনা ঘটছে।

চরভদ্রাসন ভুমি অফিস থেকে গার্লস স্কুল রোডে একটু বৃষ্টি নামলেই রাস্তা পানিতে ডুবে যায়।ভয়াবহতা দেখা যায় অগ্রনী ব্যাংকের সামনের অংশ রাস্তা প্রায় দেড় হাতের মতো গর্তের সৃষ্টি হচ্ছে।
রাস্তার পাশে এক মুদির দোকানদারকে জিজ্ঞেস করলে সে বলে,এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজারো মানুষ যাতায়াত করে।রাস্তা ভাঙাচোরার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত ৪/৫বছরে রাস্তা মেরামতের কোনো কাজ করতে দেখছি না। এই রাস্তা দিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিরা যাতায়াত করে। তারা দেখেও মেরামতের ব্যবস্থা গ্রহণ করছে না।তাদের কাছে অনুরোধ তারা যেন এই রাস্তার সংস্কার কাজ গুলো করে।যাতে মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে।
এই রাস্তার পাশে আছে চরভদ্রাসন ভূমি অফিস, অগ্রনী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রতিনিয়ত হাজারো মানুষ ও শিক্ষার্থীদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, চরভদ্রাসন বাজার জামে মসজিদ থেকে হাইস্কুল রোড, বাজার মসজিদ থেকে পোষ্ট অফিস, বাজার মসজিদ থেকে হাসপাতালের রাস্তা খুবিই বেহাল দশা।
বালিয়া ডাঙ্গী বাড়ি রাজু মোল্যা জানান, হাইস্কুল রোডে দীর্ঘ ৪ মাস যাবত ড্রেনের জন্য রাস্তার পাশ দিয়ে মাটি কেটে রেখে দিছে।এর মেরামতের করতে দেখতে ছিনা অনেকদিন।রাস্তায় কাদা মাটিতে এতটাই আটকে পড়েছে মানুষের গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হয়। প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়।
বাজার মসজিদের সামনে মুদি ব্যাবসায়ি বলেন, কয়েকবছর আগে রাস্তা মেরামত করছিলো।তাতে লাভ হয় নাই। কাজ ভালো না হলে রাস্তা ভালো থাকে কিভাবে বলে অভিযোগ করেন।
হাসপাতাল রোডের মোবাইল ব্যবসায়ী বলেন, রাস্তার অবস্থা এমনিই খারাপ। তারমধ্য এই বৃষ্টিবাদলের দিনে ড্রেন করার জন্য খুরাখুরি করে রাস্তার আরো বেহাল দশার সৃষ্টি করছে।বাজারে রাস্তাঘাট চলাচল সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে।
কলেজ ছাত্র ইমন হোসেন বলেন,আমাদের বাজারের রাস্তাগুলো দীর্ঘদিন যাবত এ বেহাল দশা। আমরা কবে এই দুর্ভোগ থেকে মুক্তি পাবো আল্লাহ ভালো জানেন।
সরেজমিনে ঘুরে দেখতে পেলাম বাজারের কিছু অংশে পানি নিষ্কাশনের জন্য বাজারের হাসপাতালে রোডে রাস্তার পাশ দিয়ে ড্রেনের কাজ এই বৃষ্টির সময় শুরু করায় মানুষের চলাচলে আরো ভোগান্তির সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী অতিসত্বর চরভদ্রাসন বাজারের সকল রাস্তা সংস্কারে দাবী জানান। যাতে মানুষ শান্তিতে রাস্তায় যাতায়াত করতে পারে।











