

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিনের পরিষদে ছাত্রীদের মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করেছে এলজিএসপি-৩।

২৪ আগস্ট (সোমবার) সকালে নারিশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২ জন ছাত্রীকে ও নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ টি ছাত্রীর মাঝে বাই সাইকেল বিতরণ করেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।
নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহমেদ, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি বখতিয়ার হোসেন খান লেবু , মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন সহ প্রমুখ।
প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ মুহররম ১৪৪২ হিজরি, সোমবার











