রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় লিমন মিয়া নামে এক মটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিম পাড়ে হঠাৎ মার্কেট এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

ভোলাব ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১ টার দিকে কালনী এলাকার বাবুল মিয়ার ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিমন মিয়া মটরসাইকেল যোগে কাঞ্চনের দিকের যাচ্ছিলেন।

এসময় পেছন থেকে একটি কভার্ডভ্যান ধাক্কা দিলে সে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিমনের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। এঘটনায় ঘাতক কভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে যায়।

 

প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ মুহররম ১৪৪২ হিজরি, সোমবার

You might like