
মোঃ মাসুদুল আলম অপু
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠিতে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, পণ্যের মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন।
পুলিশের সহায়তায় উপজেলার ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরে ওই অভিযানে আরিফ ট্রেডার্স, মিরাজ স্টোর, শহিদুল বাণিজ্যালয়, হান্নান স্টোর, আলতাফ স্টোর, জাকির স্টোর, হালিম স্টোর ও মদিনা রেস্তোরাকে ওই টাকা জরিমানা করা হয়।
প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ১১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ মুহররম ১৪৪২ হিজরি, বুধবার











