

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারে আজ শুক্রবার সকালে দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের অগ্নিকান্ডে মৃত্যুবরণ কারী নিপার পরিবারের পাশে এসে দাড়িয়েছেন দোহার উপজেলা পরিষদ।

উল্লেখ গত কাল বৃহস্পতিবার সন্ধ্যায় খারাকান্দা গ্রামে হটাৎ আগুন ধরে যায় ধীরের সাহার বসত ঘরে। অভাবের সংসার চালাতে হিমসিম খাওয়া পরিবারের নিপার মা পার্শবতী একটি মন্দিরে কাজ করতেন।
প্রতিদিনের ন্যায় গত কালকেও তিনি ঘরে তালাবন্ধ ভাবে প্রতিবন্ধী নিপাকে রেখে গেছেন। বাসায় এসে তিনি দেখেন তার বসতঘরে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। সেই সাথে তার আদরের সন্তান নিপাও পরপারে পাড়ি জমিয়েছেন।
সেই খবর পেয়ে আজ শুক্রবার দোহার উপজেলা প্রশাসন ছুটে গিয়েছে নিহত নিপার সাহার বাড়িতে। এ সময় নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং খাদ্য সামগ্রী তুলে দেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর করে দেয়ার ব্যবস্থা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র সহ আরো অনেকে।
প্রকাশিত : ২৮ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ১৩ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ মুহররম ১৪৪২ হিজরি, শুক্রবার










