

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :
ঢাকা জেলার দোহার উপজেলায় আজ ২৯ আগস্ট (শনিবার) দুপুরে কার্তিকপুর ও বাহ্রাঘাট এলাকায় মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোহার জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর কয়েকটি ধারায় তিনটি মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কারচুপি ও অস্বাস্থকর পরিবেশে মিষ্টি বানানোর দায়ে জরিমানা করা হয়।

এগুলো হলো রনজিৎ মিষ্টান্ন ভান্ডার কে ৫০০০ টাকা, ইসলামিয়া সুইটস কে ৮০০০ টাকা ও আল মদিনা সুইটস কে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।
অন্য দিকে মহামারী করোনা পরিস্থিতির এই সময়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মাস্ক না পড়ার কারণে ও মোটর সাইকেল আরোহরীদের ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল এর প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় এবং হেলমেট ব্যবহার না করার দরুণ ১৮ টি মামলা সংগঠিত হয়েছে।
এতে মোট ২১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহার করার অনুরোধ ও সতর্ক করেন। এ সময় সহযোগিতায় ছিলেন দোহার থানা পুলিশ ফোর্সগণ।











