দোহারে অগ্নি দুর্ঘটনায় নিহত নিপা সাহার পরিবারের পাশে নির্মরন্জন গুহ

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় মর্মাতিক অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছিলেন প্রতিবন্ধী নিপা সাহা ।

আগুনে পুড়ে বসত ঘরের সব কিছু ছাই হয়ে গেছে। এতে করে তাদের মাথা গোঁজার সবকিছু বিলীন হয়ে যায়। তা দেখে ৩০ আগস্ট (রবিবার) নিহত নিপা সাহার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা এবং ঘর তোলার জন্য এক বান ঢেউটিন প্রদান করেন।

এ সময় দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাহাবুব বেপারী, দক্ষিণের সহ-সভাপতি শহীদ চৌধুরী, মইনুল হাসান (শিমুল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান (হাবীব), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বন্ধুবর আনোয়ার চোকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের শেখ সেন্টু , পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান হোসাইন, পৌরসভার আরেক দক্ষ সংগঠক মারুফ চৌধুরী সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৩১ আগস্ট ২০২০ খ্রি. ১৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১১ মুহররম ১৪৪২ হিজরি, সোমবার

You might like