রূপগঞ্জে ব্যবসায়ী খোকন ভূঁইয়া নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোহাম্মদ খোকন ভুইয়া (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিখোঁজের ঘটনা ঘটেছে। সে উপজেলার মিঠাবো এলাকার আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে ৩০ আগষ্ট রোববার সকালে তার স্ত্রী বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।

জেসমিন আক্তার জানান, তার স্বামী মোহাম্মদ খোকন কাপড়ের ব্যবসা করতো। শুক্রবার সকালে কাপড় কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা করেন। পরে আর বাড়ি ফিরে আসেনি সে। সম্ভাব্য সকল জায়গায় খোজাখোজির পরও তার সন্ধ্যান না পাওয়ায় রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খোকনের পরিবার থানায় জিডি করেছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

You might like