

মো: সোহেল কিরণ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি মালিকদের সাথে সমঝোতা না করে মেট্রোরেলের জমি অধিগ্রহণের নোটিশ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় এ সংবাদ সম্মেলন করা হয়।

সভায় রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লায়ন মু. হাবিবুর রহমান হারেজ, আওয়ামীলীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, আমিনুল হক ঝিনু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম ভূইয়া, পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার সভাপতি জাইদুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা, মাদ্রাসা সুপার সালাহ উদ্দিন, ইউপি সদস্য জিন্নাত হোসেন জিসান সহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন সরকারের যে কোন উন্নয়নকেই আমরা সাধুবাদ জানাই। তবে মেট্রোরেল (এমআরটি লাইন-১) প্রকল্পের কর্মকর্তারা বিভিন্ন সময় ভূমি মালিকদের সাথে বৈঠক করেন এবং জমির ৩ গুণ পরিমান অর্থ দিয়ে জমি অধিগ্রহণের প্রতিশ্রæতী দেন।
ফলে দেশের উন্নয়নের কথা চিন্তা করে জমি মালিকরা স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার জমি ও বাপদাদার ভিটা মাটি ছেড়ে দিতে রাজি হন।
সম্প্রতী মেট্রোরেল কর্তৃপক্ষ (জাইকা) জমি মালিকদের সাথে দেওয়া প্রতিশ্রæতী ভঙ্গ করে জমি অধিগ্রহণের নোটিশ পাঠায়। যেখানে পদ্মা অয়েল কোম্পানী তাদের ডিপুর জন্য সাড়ে ৮ লাখ টাকা শতাংশ হিসেবে জমি অধিগ্রহণ করেছে তার পাশে একই দাগের জমি মেট্রোরেল কর্তৃপক্ষ ৪ লক্ষ টাকা নির্ধারণ করে নোটিশ দিয়েছে।
এখানকার ভুমি মালিকদের অনেকে পূর্বাচল প্রকল্পে ভুমি ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর মেট্রোরেল ন্যায্য মূলে জমি অধিগ্রহণ না করলে এখানকার ভুমি মালিকদের সর্বস্ব হারিয়ে পথে বসতে হবে। তাই সুবিচার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনরা হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।










