রাজাপুরে আ’লীগ নেত্রীর প্রতারণা মামলার ফাঁদে অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ঝালকাঠি রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের ক্ষুদ্র মোবাইল ইঞ্জিনিয়ারিং ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম(২৮), পিতা. মাওঃ আঃ হক।

সকাল ১০টা ঘটিকায় তার বিরুদ্ধে হওয়া চেক জালিয়াতি মামলার প্রতিবাদ স্বরুপ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন আমার আর্থিক সংকট দেখা দিলে, গত জুলাই-২০১৬ইং সনে স্থানীয় গালুয়া বাজার, রাজাপুর, ঝালকাঠি নিবাসী মোঃ ফখরুল ইসলাম এর মেয়ে কানিজ ফারজানা ওরফে জলি, এর আল আরাফা ইসলামী ব্যাংক, ভান্ডারিয়া শাখার হিসাব নম্বর থেকে ২টি চেকের মাধ্যমে ২লাখ টাকা কর্জ হিসাবে নিয়েছিলাম।

এবং জামানত হিসাবে তাকে আমার সঞ্চয়ী হিসাব নং ৪৪৮১, রূপালী ব্যাংক, পুটিয়াখালী বন্দর শাখা, রাজাপুর, ঝালকাঠি, ঝইখছ ৬৩৭৪১৫১ নম্বরের স্বাক্ষরিত সাদা চেক ও ৩০০ টাকার স্বাক্ষরিত ষ্ট্যাম্প জামানত রেখেছিলাম। এরপর বিগত সেপ্টেম্বর-২০১৯ইং তারিখে দোকানের মালামাল বিক্রি করে চুক্তি মোতাবেক তাকে ২লাখ টাকা স্বাক্ষীগনের মোকাবেলায় সুদ সমেত ফেরত দিয়ে আমার জামানতকৃত চেক ও অন্যান্য কাগজ পত্র ফেরত চাইলে সে বিকালে দেয়ার কথা বলে টাকা নিয়ে বরিশাল তার ভাড়া বাসায় চলে যায়। কিন্তু বিকালে তার কাছে উক্ত সকল কাগজ পত্র ও চেক চাইলে সে আরো অনেক টাকা সুদ দাবী করে যা আমার পক্ষে দেওয়া অসম্ভব।

আমার বাবা হার্ড এ্যাটাক করে ঢাকাতে চিকিৎসাধীন থাকায় আমাদের বাড়তি টাকা দেওয়ার কোন সক্ষমতা নাই বিধায় আমি তার দাবীকৃত টাকা দিতে অক্ষমতা প্রকাশ করি এবং তার কাছে অনেক অনুনয় বিনয় করি। কিন্ত সে এতে আরো ক্ষিপ্ত হয়ে আমার মা-বাবা ও আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ ও জান মালের ক্ষতি করার হুমকি দেয়। এবং ১৮/১১/১৯ ইং তারিখে তার কাছে জামানত দেওয়া স্বাক্ষরকৃত সাদা চেকে ৬লাখ টাকার অঙ্ক বসিয়ে। চেক ডিজঅনার করে কোর্টে আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন।

শুধু এটাই নয় সে নিজেকে আওয়ামী লীগের মহিলা লীগের সভাপতি বলে আমাদেরকে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করছে।

এহেন পরিস্থিতিতে আমি ও আমার পরিবার আতঙ্কিত ও বে-সাহারা হয়ে পড়েছি লিখিত বক্তব্যে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, যে কোন সময় তাকে ও তার পরীবারের সদস্যদেরকে বিভিন্ন ষড়যন্ত্র ও প্রতারন শিকার বানাতে পারে কানিজ ফারজানা ওরফে জলি।

এমতাস্থায় উক্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও তার পরিবার কানিজ ফারজানা ওরফে জলি এর প্রতারনা মামলা ও আসু সকল প্রকার ষড়যন্ত্র থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

You might like