পঞ্চগড় জেলা প্রশাসকের পিএইচডি ডিগ্রী অর্জন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন মালা পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারের তত্ত্বাবধানে সম্পাদিত Health Service Delivery through community clinics of Bangladesh : An appraisal শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

ড. সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়। ড. সাবিনা ইয়াসমিনের বাবা শহীদ বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন মনি এবং মাতা মরহুম সালমা বেগম। তাঁর স্বামী মোঃ শরীফ হোসেন হায়দার বর্তমানে পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। ড. সাবিনা ইয়াসমিন মালা’র এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, চাঁদপুর রিপোর্ট গুজব প্রচার করে না

০৬ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ মুহররম ১৪৪২ হিজরি, রোববার

You might like