মনপুরায় বেড়াতে এসে কিশোরী ধর্ষিত, গ্রেফতার ৩

মনপুরা প্রতিনিধি :

ভোলার মনপুরার খালার বাড়িতে বেড়াতে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ধর্ষিতা বাদী হয়ে স্থানীয় পাঁচ যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

গত ৭ সেপ্টেম্বর রাতের ওই ধর্ষণের ঘটনায় পুলিশ গতকাল সকালে ৩ জনকে গ্রেফতার করেছে। পলাতক বাকী ২ জনকে আটকের জন্য অভিযান চলছে।

মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, কয়েকদিন আগে ঢাকা থেকে মায়ের সাথে মনপুরার তুলাতুলি গ্রামের খালার বাসায় বেড়াতে আসেন ওই কিশোরী (বয়স ১৪ বছর)। ৭ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সারাদিতে ঘরের বাইরে আসলে কয়েকজন তাকে তুলে নিয়ে ধর্ষণ করে।

বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাটি জানার পর অভিযুক্ত জুবায়ের, করিম ও সাকিব নামের ৩ যুবককে গ্রেফতার করেছে। আঃ রহিম নামের আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তার সম্পৃক্ততা না পাওয়া যায় ছেড়ে দেয়া হয়েছে। পলাতক রয়েছে শামিম ও রুবেল নামের আরও ২ আসামি।

নির্যাতিত কিশোরীর খালু (কায়ুম বেপারী) জানান, রাতে ঘরের বাইরে আসলে চারজন মিলে কিশোরীকে পার্শ্ববর্তী ২টি স্কুলে নিয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় পরদিন সকাল ১০ টায় ভিকটিম তাদের বাড়িতে ফিরে আসে। প্রভাবশালীদের চাপের কারণে পুলিশকে জানাতে বিলম্ব হয়েছে। এ ঘটনায় বিচার দাবী করেছে ভিকটিমের পরিবার।

এদিকে গতকাল শুক্রবার বিকেলে ভিকটিম বাদী হয়ে ৫ জনকে আসামি করে মনপুরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

You might like